ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, যা মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আইলা। ১৫ বছর পর চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তাদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ […]
পেরুতে বাস উল্টে নিহত ১৬

পেরুতে বাস উল্টে নিহত ১৬ পেরুতে একটি বাস উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। দেশটির পাহাড়ী আয়াকুচো অঞ্চলে স্থানীয় সময় গত মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বাসটি ৪০ জন আরোহী নিয়ে আন্দিজ পর্বতের দিকে যাচ্ছিল। খবর ইয়াহু নিউজের। আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা সাংবাদিকদের বলেন, ইতিমধ্যেই ১৩ জনের […]
তাইওয়ানের আকাশে ৪৫ চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ

তাইওয়ানের আকাশে ৪৫ চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ ফের স্বায়ত্তশাসিত তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে চীনের যুদ্ধবিমান। বুধবার তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বীপটির চারপাশে চীনের ৪৫টি যুদ্ধ বিমানকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। চলতি বছরে তাইওয়ানের আকাশে এটাই একদিনে সর্বোচ্চ চীনা সামরিক বিমানের উপস্থিতি বলে উল্লেখ করা হয়েছে। স্বায়ত্তশাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করার আগে নতুন করে […]
ইন্দোনেশিয়ায় বন্যায় ৫৮ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় বন্যায় ৫৮ জনের প্রাণহানি ইন্দোনেশিয়ায় গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমাঞ্চলে একটি আগ্নেয়গিরির শীতল লাভা এবং আকস্মিক বন্যার কারণে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। বুধবারও উদ্ধারকর্মীদের উদ্ধার অভিযানে অংশ নিতে দেখা গেছে। বন্যার কারণে রাস্তা-ঘাঁট, বাড়ি-ঘর, মসজিদ প্লাবিত হয়েছে। খবর এএফপির। স্থানীয় সময় গত শনিবার […]
সিঙ্গাপুরে শেষ হচ্ছে ‘লি শাসন যুগ’

সিঙ্গাপুরে শেষ হচ্ছে ‘লি শাসন যুগ’ সিঙ্গাপুরের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ২০ বছর ক্ষমতায় থাকার পর বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওয়ংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন। খবর বিবিসির। সিঙ্গাপুরের স্বাধীনতার পর থেকেই লি পরিবার দ্বীপরাষ্ট্রটির ক্ষমতায় ছিল আর লি সিয়েন লুংয়ের পদত্যাগের মধ্য দিয়ে ৫৯ বছরের রাজনৈতিক যুগের সমাপ্তি ঘটছে। ১৯৬৫ […]
তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দৌড়ে মোদি, জমা দিলেন মনোনয়ন

তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দৌড়ে মোদি, জমা দিলেন মনোনয়ন লক্ষ্য হ্যাটট্রিক। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই শুভ মহরত মেনে উত্তর প্রদেশের বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা করেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে মনোনয়ন জমা দেন মোদি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম […]
ভারতে বিলবোর্ড ভেঙে নিহত ১২, আহত ৬০

ভারতে বিলবোর্ড ভেঙে নিহত ১২, আহত ৬০ ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৬০ জন। পুলিশ জানিয়েছে, ওই বিলবোর্ডের নীচে চাপা পড়েন অনেকেই। ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানা গেছে টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, এনডিটিভিসহ বেশ কয়েকটি ভারতীয় […]
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ, সহিংসতায় নিহত ৪

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ, সহিংসতায় নিহত ৪ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আটা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে সহিংসতায় নিহত হয়েছে অন্তত ৪ জন। শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের স্মরণে গতকাল মঙ্গলবার কালো দিবস হিসেবে ঘোষণা করেছে জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর […]
‘ইমরান খানের সঙ্গে আলোচনায় প্রস্তুত নওয়াজ শরিফ’

‘ইমরান খানের সঙ্গে আলোচনায় প্রস্তুত নওয়াজ শরিফ’ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত দেশটির ক্ষমতাসীন মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন। গত রোববার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। একটি বেসরকারি টিভি […]
প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে সরিয়ে দিচ্ছেন পুতিন

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে সরিয়ে দিচ্ছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার দীর্ঘদিনের মিত্র সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছেন। তার জায়গায় ভারপ্রাপ্ত প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভকে নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার রাতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্টের এক ডিক্রির মাধ্যমে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রুশ পার্লামেন্টের উচ্চ […]