রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

যে কারণে ইকারিয়া দ্বীপের মানুষ ১০০ বছর বাঁচে

যে কারণে ইকারিয়া দ্বীপের মানুষ ১০০ বছর বাঁচে বিশ্বে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে বসবাসকারী মানুষ একশ বছর পর্যন্ত বাঁচেন। দ্বীপটির নাম ইকারিয়া। এজিয়ান সাগরের পূর্ব অংশের গ্রীকের ছোট এ দ্বীপটির স্থায়ী বাসিন্দা আট হাজারের কিছু বেশি। এটি বিশ্বের পাঁচ ‘ব্লু জোন’ এর একটি। ‘ব্লু জোন’ বলতে সেসব অঞ্চল বোঝায় যেখানকার মানুষের শতবর্ষী হওয়ার হার […]

ইন্দোনেশিয়ায় বন্যা ও শীতল লাভা প্রবাহে নিহত বেড়ে ৪১

ইন্দোনেশিয়ায় বন্যা ও শীতল লাভা প্রবাহে নিহত বেড়ে ৪১ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও শীতল লাভা প্রবাহের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার রাতের প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে সুমাত্রা দ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মারাপিতের ছাই ও বড় বড় পাথর ভেসে গিয়ে আরও ১৭ […]

হজযাত্রীরা চড়বেন উড়ন্ত ট্যাক্সিতে!

হজযাত্রীরা চড়বেন উড়ন্ত ট্যাক্সিতে! চলতি বছর হাজীদের পরিবহণের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনের ব্যবহার শুরু করবে সৌদি আরব বলে জানিয়েছেন দেশটির পরিবহণমন্ত্রী সালেহ আল-জাসে। গত শনিবার পবিত্র মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশি হজযাত্রীদের প্রথম দলকে স্বাগত জানানোর পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালেহ আল জাসের এ কথা ঘোষণা করেন। সৌদি […]

ইন্দোনেশিয়ায় বন্যা, ৩৪ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় বন্যা, ৩৪ জনের প্রাণহানি পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৬ জন। রোববার পশ্চিম সুমাত্রার দুর্যোগ প্রশমন এজেন্সির মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ইলহাম ওহাব জানিয়েছেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৩৪ জন মারা গেছেন। তাদের মধ্যে আগাম থেকে ১৬ ও তানাহ ডেটা থেকে ১৮ জনের মৃত্যু […]

আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ৩১৫

আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ৩১৫ আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক হাজার ৬০০ জন। তালেবান সরকারের শরণার্থী মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১৫৩ জনের মৃত্যুর কথা জানায়। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিল মন্ত্রণালয়টি। মূলত আফগানিস্তান একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। জাতিসংঘ […]

এভারেস্টে আরোহীর সংখ্যা কমানোর নির্দেশ নেপাল সুপ্রিম কোর্টের

এভারেস্টে আরোহীর সংখ্যা কমানোর নির্দেশ নেপাল সুপ্রিম কোর্টের সরকারকে এভারেস্ট ও অন্যান্য শৃঙ্গ আরোহণে অনুমতির সংখ্যা সীমিত করার নির্দেশ দিয়েছেন নেপালের সুপ্রিম কোর্ট। এপ্রিলের শেষদিকে এই রায় জারি করা হলেও এটির সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে এই সপ্তাহে। গত শনিবার দেশটির আইনজীবী দীপক বিক্রম মিশ্র এই তথ্য নিশ্চিত করেছেন। আদালতের রায়ে বলা হয়েছে, পাহাড়ের ‘ধারণক্ষমতা’কে গুরুত্ব […]

ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১১

ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১১ ইন্দোনেশিয়ায় হাইস্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হলে ১১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির সবচেয়ে বড় দ্বীপ জাভায় গ্র্যাজুয়েশন ট্রিপের সময় এ দুর্ঘটনা ঘটে। রোববার পুলিশ এই তথ্য দিয়েছে। খবর এএফপির। দুর্ঘটনার সময় বাসটিতে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাসহ ৬০ জন যাত্রী ছিল এবং সেটি জাভার দিপক শহর […]

ব্রাজিলে বন্যায় প্রাণহানি ১০০ ছাড়াল

ব্রাজিলে বন্যায় প্রাণহানি ১০০ ছাড়াল ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী বন্যায় মৃতের সংখ্যা গত বুধবার ১০০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া নতুন করে সৃষ্টি হওয়া ঝড়ঝঞ্জার কারণে নিখোঁজ লোকজনকে খুঁজে বের করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির। রিও গ্রান্দে দো সুল রাজ্যের ইতিহাসে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আগে আর দেখা যায়নি। বন্যার কারণে রাজ্যটির […]

বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত চূড়ায় নেপালি গাইডের মৃত্যু

বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত চূড়ায় নেপালি গাইডের মৃত্যু একজন নেপালি গাইড বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত চূড়ায় চড়ার পর মারা গেছেন। দেশটির বসন্তকালীন পর্বতারোহণের মৌসুমের প্রথম মৃত্যুর ঘটনা এটি। হিমালয় প্রজাতন্ত্রের কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা বলেছেন বলে এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, লাকপা তেঞ্জি শেরপা (৫৩) সোমবার বিদেশি পর্বতারোহীদের সঙ্গে যাওয়ার সময় […]

ফ্লোরিডায় ভুল করে বিমান কর্মকর্তাকে হত্যা করল পুলিশ

ফ্লোরিডায় ভুল করে বিমান কর্মকর্তাকে হত্যা করল পুলিশ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মার্কিন বিমানবাহিনীর এক কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে হত্যা করেছে পুলিশ। বুধবার নিহত ওই কর্মকর্তার পরিবারের একজন আইনজীবী এ খবর নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে। পুলিশ একটি নম্বর থেকে ফোন পেয়ে ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যায়। কিন্তু […]