আদালতে ট্রাম্পের মুখোমুখি স্টর্মি ড্যানিয়েলস

আদালতে ট্রাম্পের মুখোমুখি স্টর্মি ড্যানিয়েলস আদালতে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখোমুখি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথিত একটি যৌন কেলেঙ্কারির ঘটনায় দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় রয়েছেন ট্রাম্প। যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে নিউইয়র্কের আদালতে শুনানি চলছে। খবর বিবিসির। এই মামলায় গত মঙ্গলবার যখন ড্যানিয়েলস এবং ট্রাম্পকে প্রথমবারের মতো […]
দক্ষিণ আফ্রিকায় নির্মাণাধীন ভবন ধসে ৫ শ্রমিক নিহত, নিখোঁজ ৪৯

দক্ষিণ আফ্রিকায় নির্মাণাধীন ভবন ধসে ৫ শ্রমিক নিহত, নিখোঁজ ৪৯ দক্ষিণ আফ্রিকার উপকূলীয় একটি শহরে নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪৯ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকেলে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ উপকূলের কেপটাউন থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে জর্জ শহরে দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ […]
বন্যায় বিপর্যস্ত কেনিয়ায় এবার কলেরার প্রাদুর্ভাব

বন্যায় বিপর্যস্ত কেনিয়ায় এবার কলেরার প্রাদুর্ভাব কয়েক সপ্তাহের বৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত কেনিয়ায় এবার কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এরইমধ্যে বেশ কয়েকজন কলেরায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, কেনিয়ার পূর্বাঞ্চলীয় তানা রিভার কাউন্টিতে ৪৪টি কেস শনাক্ত হয়েছে। বন্যায় যেসব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর […]
নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করছে অ্যাস্ট্রাজেনেকা

নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করছে অ্যাস্ট্রাজেনেকা অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকা ‘কোভিশিল্ড’ এবং ‘ভ্যাক্সজেভরিয়া’র বিরল পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এই নিয়ে অ্যাস্ট্রাজেনেকা বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে। গত মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক এই কোম্পানির কর্তৃপক্ষ। বিবৃতিতে কোম্পানিটি বলেছে, করোনা মহামারির সময়ে যে বৈশ্বিক […]
ভারতের ৪ রাজ্যে তাপপ্রবাহের দাপট, দিল্লিতে তাপমাত্রা ছুঁল ৪২ ডিগ্রি

ভারতের ৪ রাজ্যে তাপপ্রবাহের দাপট, দিল্লিতে তাপমাত্রা ছুঁল ৪২ ডিগ্রি কালবৈশাখী আর বৃষ্টির জেরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অধিকাংশ জেলা তাপপ্রবাহ থেকে মুক্তি পেলেও, দেশটির চার রাজ্যে দাপটের সঙ্গেই চলছে তাপপ্রবাহ। তার মধ্যে রয়েছে গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু ও কর্ণাটক। তীব্র গরমে পুড়ছে দিল্লিও। সেখানে গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রি। এই মৌসুমে দিল্লিতে গত রোববার তাপমাত্রা […]
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠান বাতিল

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠান বাতিল ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে বৃহৎ পরিসরে অনুষ্ঠিতব্য স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। কয়েক সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ। ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র, ইরাক ছাড়াও নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও মেক্সিকোতে। এ ছাড়া উত্তর আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি […]
লোকসভা নির্বাচনে ভোট দিলেন নরেন্দ্র মোদি

লোকসভা নির্বাচনে ভোট দিলেন নরেন্দ্র মোদি ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে আজ ভোট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার আহমেদাবাদের নিশান হাইয়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে ভোট দেন ভারতীয় জনতা পার্টির এই নেতা। এ সময় মোদির সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ সকাল সাড়ে ৭টায় নরেন্দ্র মোদি ভোটকেন্দ্রে পৌঁছেন। তখন […]
কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জনের প্রাণহানি

কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জনের প্রাণহানি আফ্রিকার দেশ কেনিয়ায় একটি বাঁধ ভেঙে অন্তত ৪২ জন মারা গেছেন। ভেসে গেছে অনেক বাড়ি ও গাড়ি। গত এক সপ্তাহের বেশি সময় ধরে অঞ্চলটিতে ভারী বৃষ্টি হচ্ছে। এতে দেখা দিয়েছে বন্যা। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার কেনিয়া সরকারের মুখপাত্র আইজ্যাক […]
গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সফর

গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সফর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে অধরা যুদ্ধবিরতির লক্ষ্যে সোমবার মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ ছাড়া গাজায় মানবিক সহায়তা কার্যক্রম জোরদারে তার প্রচেষ্টার অংশ হিসেবে আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন তিনি। খবর এএফপির। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে যে সংঘাতের […]
মোদির ‘মঙ্গলসূত্র’ ইস্যুতে ‘ক্ষোভ ঝাড়লেন’ প্রিয়াংকা

মোদির ‘মঙ্গলসূত্র’ ইস্যুতে ‘ক্ষোভ ঝাড়লেন’ প্রিয়াংকা রাজস্থানে ভোটের প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি মন্তব্য করেছিলেন। কংগ্রেসের ইশতেহার নিয়ে সেই মন্তব্যে মোদি অভিযোগ তোলেন কংগ্রেসের মুসলিম নির্যাতন নিয়ে। এরপর সেই মন্তব্য ঘিরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, তাদের ইশতেহার নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। এদিকে রাজস্থানের সভায় মোদির ওই মন্তব্যে […]