শনিবার, ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ জিলকদ, ১৪৪৭ হিজরি

এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : উপদেষ্টা

এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : উপদেষ্টা অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণপ্রক্রিয়া আজ বুধবার পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। এক ক্লিকে আদালতের রায় থেকে এটা (জামিননামা) সরাসরি জেলখানায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে আইন উপদেষ্টা এ কথা বলেন। এসময় প্রধান অতিথির বক্তৃতায় […]

বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও […]

জনবল সংকটে চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক শিক্ষা বিভাগ

জনবল সংকটে চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক শিক্ষা বিভাগ প্রধান শিক্ষকের পদ শূন্য ৩১০টি চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭০৬টি। সে হিসাবে ৭০৬ জন প্রধান শিক্ষক থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৩৯৬ জন। এর মধ্যে ২৩৬ জন পুরুষ ও ১৬০ জন মহিলা। অর্থাৎ ৩১০টি পদই শূন্য রয়েছে। অন্যদিকে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ১৫৭টি। অনুমোদিত ৪ […]

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ গবেষক

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ গবেষক পদার্থবিজ্ঞানে ২০২৫ সালের নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। এ বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন— ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ. দেভরেট ও মার্কিন নাগরিক জন এম মার্টিনিস। তারা সবাই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোম থেকে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে এ তিন […]

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ গুইন লুইসের

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ গুইন লুইসের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বিদায়ী সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে গুইন লুইস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে অধ্যাপক ইউনূসের নিউইয়র্ক সফর ‘অত্যন্ত সফল মিশন’ ছিল বলে প্রশংসা করেন। তিনি বলেন, ওই […]

নির্বাচনে কোনো কর্মকর্তা দলীয় আচরণ করলে কঠোর ব্যবস্থা : নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সিইসি

নির্বাচনে কোনো কর্মকর্তা দলীয় আচরণ করলে কঠোর ব্যবস্থা নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা যেন দলীয় আচরণ বা পক্ষপাতমূলক মনোভাব না দেখাতে পারেন, সেটি নিশ্চিত করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘দলীয় বা দলদাসের মতো আচরণ কেউ করতে পারবেন না, […]

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাগাগুচি। রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রিত থাকে বা রাখা যায়, সে বিষয়ে তাদের গবেষণাকে স্বীকৃতি দিয়ে  সোমবার এ পুরস্কার ঘোষণা করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। […]

কর্মী নিয়োগে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ-সৌদি আরব

কর্মী নিয়োগে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ-সৌদি আরব বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি  সোমবার রিয়াদে স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিকে দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও অভিবাসন ব্যবস্থার ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং […]

আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চাই : সাংবাদিকদের সঙ্গে সংলাপে সিইসি

আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চাই সাংবাদিকদের সঙ্গে সংলাপে সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম. নাসির উদ্দিন বলেছেন, আমরা স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চাই। এ জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, আমরা একটি স্বচ্ছ […]

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এক ‘গুরুত্বপূর্ণ সময়’ অতিক্রম করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরো ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। গত সোমবার নিউইয়র্কের একটি হোটেলে অধ্যাপক ইউনূস রবার্ট এফ. কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির […]