শনিবার, ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ জিলকদ, ১৪৪৭ হিজরি

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আইন উপদেষ্টা

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আইন উপদেষ্টা সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এনসিপিসহ কয়েকটি দলের দাবি— সংস্কার এবং […]

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করা হয়েছে। বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে সোমবার দুপুরে রুল জারি করেন। হাইকোর্টের এই […]

বিএনপিকে ধ্বংস করার চেষ্টা বারবার হয়েছে : মির্জা ফখরুল

বিএনপিকে ধ্বংস করার চেষ্টা বারবার হয়েছে : মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলটি দীর্ঘ সংগ্রাম করেছে।’ তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করছে। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির […]

সম্পূরক তালিকা প্রকাশ : দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ

সম্পূরক তালিকা প্রকাশ : দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার […]

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সব জনগোষ্ঠীর অংশগ্রহণ জরুরি : ইসি সানাউল্লাহ

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সব জনগোষ্ঠীর অংশগ্রহণ জরুরি : ইসি সানাউল্লাহ নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সত্যিকার অর্থে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের জন্য সব জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষে শুধু ভোট কেন্দ্রে নয়, পরিবার ও সমাজ পর্যায়েও সহায়ক পরিবেশ সৃষ্টির প্রয়োজন রয়েছে। রবিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত […]

সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ বাজারজাতকরণের উদ্বোধন

সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ বাজারজাতকরণের উদ্বোধন সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  রবিবার রাজধানীর কারওয়ানবাজারে ঢাকা শহরের ভোক্তাদের জন্য এই সুবিধা চালু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, […]

জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর […]

রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব : কক্সবাজারে অংশীজন সংলাপে ড. ইউনূস

কক্সবাজারে অংশীজন সংলাপে ড. ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান । প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়ন ও বাস্তুচ্যুতি […]

দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার

দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার দেশপ্রেম ও মানবকল্যাণে সকলকে ভালো কাজে উৎসাহিত হতে আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুক্রবার খাগড়াছড়ি জেলার মহাজনপাড়ায়, বাবু পদ্মরঞ্জন চাকমার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় পূণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এ আহ্বান জানান। পার্বত্য উপদেষ্টা বলেন, ‘মানুষের জন্ম, মৃত্যু ও কর্মফলই তার আত্মিক […]

কুমিল্লায় লরিচাপায় একই পরিবারের চারজন নিহত

কুমিল্লায় লরিচাপায় একই পরিবারের চারজন নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় সিমেন্টবোঝাই লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। একই সময়ে লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। […]