তিনটি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি

তিনটি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তথ্য চেয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সকল জেলা প্রশাসককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব […]
চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে : ইসি সচিব

চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে : ইসি সচিব নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটার তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। আমরা চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করব। সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। খসড়া ভোটার তালিকা […]
ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তা করছে সরকার

ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তা করছে সরকার স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, কৃষকরা এবার অনেক আলু উৎপাদন করেছে। যদি তারা প্রকৃত দাম না পায় তাহলে হয়তোবা আগামীতে উৎসাহ হারিয়ে ফেলবে। এ জন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের উৎপাদিত আলু ওএমএসের (খোলা বাজারে বিক্রি) মাধ্যমে বিক্রির চিন্তা করছে। সোমবার কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের […]
৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। গত রবিবার রাত ১২টায় পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ […]
গোপালগঞ্জে অন্যায়কারীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে অন্যায়কারীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে তাদের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। অপরাধী বা অন্যায়কারীদের গ্রেপ্তার করা হবে। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। […]
ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ অনুমোদন

ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ অনুমোদন ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে খসড়ায় কী কী বিষয় রয়েছে, […]
রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ৩০ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে। গত বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩ হাজার ২ কোটি ৬৬ লাখ ২০ হাজার ডলার বা ৩০ দশমিক ০২ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন […]
নীতি সুদহার কমল বাড়বে ঋণ প্রবাহ

নীতি সুদহার কমল বাড়বে ঋণ প্রবাহ নীতি সুদহার বা রেপো রেট ৮ দশমিক ৫০ শতাংশ থেকে দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৮ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো যে টাকা ধার করবে, তার সুদহার কমবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এবার সম্প্রসারণমূলক মুদ্রা সরবরাহের পথে হাঁটছে। বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে […]
গতবছরের জুনের চেয়ে এবার ১০ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায়

গতবছরের জুনের চেয়ে এবার ১০ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় প্রায় ১০ হাজার কোটি টাকা কমেছে। এনবিআরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ মাসে রাজস্ব আদায় হয়েছে ৪৩ হাজার ৯২ কোটি টাকা, যা আগের অর্থবছরের জুনে আদায়কৃত ৫৩ হাজার ৪৭ কোটি টাকার চেয়ে ৯ হাজার […]
প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে লিগ্যাল নোটিশ

প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে লিগ্যাল নোটিশ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের (৬৫ হাজার) প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া রেজিস্ট্রি ডাকযোগে বুধবার এই নোটিশ পাঠান। আইন সচিব, জন প্রশাসন সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, অর্থ সচিব ও শিক্ষা সচিবকে এই নোটিশ পাঠানো […]