রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

পরিবর্তন হচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক

পরিবর্তন হচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পুলিশ, র‌্যাব এবং আনসার বাহিনীকে আরো বেশি জনবান্ধব এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণ ও তাদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা […]

ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা

ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার মালিকপক্ষ এক নোটিশের মাধ্যমে পত্রিকাটির প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা দেয়। ভোরের কাগজের দায়িত্বশীল একাধিক সংবাদকর্মীও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, প্রধান কার্যালয় বন্ধ হওয়া মানেই পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যাওয়া। জানা গেছে, কয়েকদিন ধরেই ভোরের কাগজের […]

অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমরা জাতি হিসেবে আপনার সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত রয়েছি।’ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রেসি অ্যান জ্যাকবসন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক […]

পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর হবে সরকার : পরিবেশ উপদেষ্টা

পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর হবে সরকার : পরিবেশ উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে এবার কঠোর হবে সরকার। সরকার ব্যর্থ হলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অকল্পনীয় ক্ষতি বয়ে আনবে। রবিবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে পলিথিনবিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্টেকহোল্ডারদের […]

সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে বাধা নেই : মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে বাধা নেই : মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে গণতন্ত্র নিশ্চিত করতে দ্রুত সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটি একসঙ্গে চলতেও কোনো বাধা নেই। রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর […]

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করার কথা বললেন সিইসি

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করার কথা বললেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে। আইনকানুন ও বিধিবিধানের মধ্যে থেকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া হবে। তিনি বলেন, ‘আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আইনকানুন বিধিবিধানের […]

বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে আর্জেন্টিনার প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে আর্জেন্টিনার প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ফুটবলকে ঘিরে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে যে আবেগপূর্ণ সম্পর্ক, তা বিভিন্ন ক্ষেত্রে বিশেষত বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে কাজে লাগানোর জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান […]

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ২১ জানুয়ারি

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ২১ জানুয়ারি রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে ২১ জানুয়ারি মঙ্গলবার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার […]

প্রাথমিকের তৃতীয় ধাপে ৬৫৩১ পদে নিয়োগের দাবি

প্রাথমিকের তৃতীয় ধাপে ৬৫৩১ পদে নিয়োগের দাবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জন দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ২০২৩ সালের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালে তিনটি ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক […]

পৃথক সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষকসহ নিহত ৩

পৃথক সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষকসহ নিহত ৩ রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদারসহ তিনজন নিহত হয়েছেন। অপর সড়ক দুর্ঘটনাটি ঘটেছে পবায়। সেখানে দুই যুবক নিহত হন। মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বার রাস্তার মোড় এলাকায় সড়ক […]