রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

অবৈধ বিদেশীদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন

অবৈধ বিদেশীদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশী নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে ১১ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-২ শাখার উপসচিব মো. কামরুজজামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ টাস্কফোর্স গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (নিরাপত্তা ও বহিরাগমন) টাস্কফোর্সের আহ্বায়ক ও […]

মোংলা বন্দরের সুবিধা বাড়ানোসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

মোংলা বন্দরের সুবিধা বাড়ানোসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণসহ ১৩ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫৩২ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে খরচ করা হবে ৪ হাজার ৯৭ কোটি ২৩ লাখ টাকা। এছাড়া প্রকল্পে ঋণ সহায়তা […]

ক্ষুদ্রঋণ কার্যক্রম একই ছাতার নিচে বাস্তবায়নের নির্দেশনা উপদেষ্টার

ক্ষুদ্রঋণ কার্যক্রম একই ছাতার নিচে বাস্তবায়নের নির্দেশনা উপদেষ্টার ক্ষুদ্রঋণ কার্যক্রম একই ছাতার নিচে বাস্তবায়নের দিকনির্দেশনা প্রদান করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। উপদেষ্টা রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে পিকেএসএফ (পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন), গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি এবং […]

চলতি বছরেই ঢাকার ১৯ টি খাল দখল ও দূষণমুক্ত করা হবে : রিজওয়ানা

চলতি বছরেই ঢাকার ১৯ টি খাল দখল ও দূষণমুক্ত করা হবে : রিজওয়ানা পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই ঢাকার ১৯টি খালের দখল ও দূষণমুক্তকরণের কাজ সম্পন্ন করা হবে। রাজধানীর বাউনিয়ায় (পুলিশ স্টাফ কলেজের পিছনে) ডিএনসিসি এবং ডিএসসিসির আওতাধীন ৬টি খাল দখল ও দূষণমুক্ত করে […]

পাচার করা অর্থ ফেরত আনতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চান প্রধান উপদেষ্টা

পাচার করা অর্থ ফেরত আনতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন, পাচার করা সম্পদ সন্ধান, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস ও প্রেসিডেন্ট বিনাইফার […]

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নিজাম উদ্দিনের ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নিজাম উদ্দিনের ইন্তেকাল ডেইলি অবজারভারের বিজনেস এডিটর ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিজাম উদ্দিন আহমদ চট্টগ্রামে […]

ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ওয়েবসাইট চালু করছে এনবিআর

ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ওয়েবসাইট চালু করছে এনবিআর ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৫ ফেব্রুয়ারি এনবিআর এই ওয়েবসাইটের উদ্বোধন করবে। ইমপোর্ট-এক্সপোর্ট হাব নামে ওয়েবসাইটে গিয়ে পণ্যের এইচএস কোড দিয়ে আমদানি-রপ্তানি সংক্রান্ত সব তথ্যই পাওয়া যাবে। এছাড়া কমপ্লায়েন্স, রেগুলেটরি, কর অব্যাহতি সুবিধা, কী পরিমাণ কর দিতে হবে […]

দুর্বল ব্যাংক থেকে টাকা ফেরত পাবেন আমানতকারীরা : গভর্নর

দুর্বল ব্যাংক থেকে টাকা ফেরত পাবেন আমানতকারীরা : গভর্নর বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর আমানতকারীদের আশ্বস্ত করেছেন, তারা দুর্বল ব্যাংক থেকে তাদের টাকা ফেরত পাবেন। তিনি বলেন, ‘আমি আশ্বাস দিচ্ছি যে, আপনারা পর্যায়ক্রমে আপনাদের টাকা বা বন্ড ফেরত পাবেন।’ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ […]

স্টাফদের দাবির বিষয়ে সরকারের আলোচনার দরজা খোলা : উপদেষ্টা

স্টাফদের দাবির বিষয়ে সরকারের আলোচনার দরজা খোলা : উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলের স্টাফদের দাবির বিষয়ে সরকারের আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। প্রয়োজনে আমাদের সঙ্গে তাদের আবারো আলোচনা হবে এবং অর্থ বিভাগেও তাদের এই দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান। মঙ্গলবার ঢাকার কমলাপুর স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি […]

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি মঙ্গলবার বলেছেন, তার সংস্থা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষে বাংলাদেশকে সহায়তা করবে। সুইজারল্যান্ডের দাভোসে গত মঙ্গলবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর গ্র্যান্ডি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা […]