শনিবার, ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ জিলকদ, ১৪৪৭ হিজরি

কৃষিকাজ ছেড়ে মাছ চাষে ভাগ্য খুলেছে শরিফুল ও মিন্টু আলীর

কৃষিকাজ ছেড়ে মাছ চাষে ভাগ্য খুলেছে শরিফুল ও মিন্টু আলীর মাছ চাষে ভাগ্য খুলেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পীড়াশন গ্রামের মৎস্যচাষি শরিফুল ইসলাম ও মিন্টু আলীর। একসময় দরিদ্রতা জেঁকে বসলেও এখন মাছ চাষ করেই বছরে আয় করছেন ৮ থেকে ১০ লাখ টাকা। শরিফুল ইসলাম মাছ চাষের আগে কৃষিকাজ করতেন। প্রায় ৮ বছর আগে তিনি মাছ চাষের […]

সামাজিকভাবে বয়কট করতে হবে মাদক কারবারি পরিবারগুলোকেও : জেলা প্রশাসক আব্দুস সামাদ

সামাজিকভাবে বয়কট করতে হবে মাদক কারবারি পরিবারগুলোকেও : জেলা প্রশাসক আব্দুস সামাদ চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বৃহস্পতিবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তিনি এই মতবিনিময় করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীদের […]

রানীহাটিতে খরা সহিষ্ণু ফসলের চাষ বিষয়ক প্রশিক্ষণ

রানীহাটিতে খরা সহিষ্ণু ফসলের চাষ বিষয়ক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে রানীহাটি ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার ও জুনিয়র কনসালটেন্ট কৃষিবিদ জহুরুল ইসলাম। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের সিসিএজি সদস্যদের নিয়ে দিনব্যাপী […]

এবার এইচএসসিও জয় করলেন ‘প্রবীণ’ হান্নান

এসএসসি পাস করে থেমে থাকেননি এবার এইচএসসিও জয় করলেন ‘প্রবীণ’ হান্নান শিক্ষা অর্জনে বয়স যে কোনো বাধা নয়, তা আবারো প্রমাণ করলেন সেই আব্দুল হান্নান। এবার তিনি এইচএসসিও পাস করে বুঝিয়ে দিলেন, ইচ্ছা থাকলে বয়স যাই হোক না কেন শিক্ষাটা অর্জন করা যায়। আব্দুল হান্নান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের বাসিন্দা। বয়স এখন […]

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি পেশ

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি পেশ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি, দেবীনগর ও শাহজাহানপুর ইউনিয়নে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘চর আলাতুলি, দেবীনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণে’র ব্যানারে তারা মানববন্ধন করেন। পরে […]

সদরে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার পাচ্ছেন ৬৫০ কৃষক

সদরে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার পাচ্ছেন ৬৫০ কৃষক চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিস এইসব বিতরণের আয়োজন করে। এর উদ্বোধন করেন জেলা কৃষি […]

৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে আ আ ম মেসবাবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে পুরস্কার […]

অপসারণ না করার দাবি ইউপি সদস্যদের

অপসারণ না করার দাবি ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত সদস্যদের অপসারণ না করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। […]

বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

বিশ্ব সাদাছড়ি দিবস পালিত বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৪ উপলক্ষে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য- ‘হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি।’ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভায় বক্তব্য দেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত […]

টাস্কফোর্সের অভিযানে বালুগ্রাম মোড়ে ৩টি দোকানে জরিমানা

টাস্কফোর্সের অভিযানে বালুগ্রাম মোড়ে ৩টি দোকানে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিকরণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার বালুগ্রাম মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে খাবার হোটেল, চাল, ডিমের আড়ত, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা বাজারে এই অভিযান চালানো হয়। এসময় বালুগ্রাম মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রেখে বিক্রি, […]