চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ক বিশেষ মহড়া প্রদর্শন, আলোচনা ও র্যালির মধ্যদিয়ে জেলা সদরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে […]
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, […]
প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মাধ্যমে ‘কৈলাসে’ ফিরেছেন দেবী দুর্গা। বিসর্জনের আগে পূজা অর্চনা আর ঢাকের তালে আর সিঁদুর খেলায় মেতে উঠেন সনাতন ধর্মের নারীরা। এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৫৬টি মণ্ডপে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা। এর মধ্যে সদর উপজেলায় ৫৯টি, শিবগঞ্জে ৪৬টি, […]
দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশকে এগিয়ে নিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে রবিবার বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীর বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়ের আগে এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সকল ধর্মের মূল বাণী হচ্ছে […]
সপ্তাহের বাজারদর : কাঁচামরিচের কেজি ৪৫০ টাকা

সপ্তাহের বাজারদর : কাঁচামরিচের কেজি ৪৫০ টাকা চাঁপাইনবাবগঞ্জে কাঁচামরিচসহ বেড়েছে সবধরনের সবজির দাম। গত কয়েক সপ্তাহ ধরে জেলার নদীগুলোয় পানি বৃদ্ধি ও বর্ষার ফলে সবজিক্ষেত ডুবে যাওয়ায় দাম বাড়ার কারণ বলে জানিয়েছেন বিক্রেতারা। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, বৃষ্টি ও বন্যার […]
জামায়াতের আয়োজনে যুব সমাবেশ

জামায়াতের আয়োজনে যুব সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা শাখার আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের বিশ^রোড মোড়ে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। […]
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তর র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালি শেষে সাধারণ মানুষ ও শিশুদেরকে সেদ্ধ ডিম খাওয়ানো হয়। পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ-এর উপপরিচালক ডা. মো. এমরান […]
৩১টি পূজামণ্ডপে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আর্থিক সহায়তা

৩১টি পূজামণ্ডপে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আর্থিক সহায়তা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পক্ষ হতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পৌর এলাকার ৩১টি মন্দির ও পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুকূলে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চরজোতপ্রতাপ শিবতলা দুর্গামাতা ঠাকুরানী মন্দির চত্বরে নগদ টাকা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এই টাকা বিতরণ […]
মাদকসেবনে বাধা : পালাচ্ছিলেন দুজনকে কুপিয়ে ধরা পড়ে নিহত গণপিটুনিতে

মাদকসেবনে বাধা : পালাচ্ছিলেন দুজনকে কুপিয়ে ধরা পড়ে নিহত গণপিটুনিতে চাঁপাইনবাবগঞ্জে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালানোর সময় স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান মিজু (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলা বালুচর গ্রামের তরিকুল ইসলামের ছেলে। এর আগে মিজানুর রহমান মিজুর ধারালো অস্ত্রের আঘাতে আহত […]
বিশ্ব দৃষ্টি দিবসে র্যালি ও আলোচনা সভা অন্ধ কল্যাণ সমিতির

বিশ্ব দৃষ্টি দিবসে র্যালি ও আলোচনা সভা অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। ‘আপনার সন্তানের চোখকে ভালোবাসুন’- এ স্লোগানকে সামনে রেখে সকালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষ হাসপাতাল এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান প্রকৌশলী একেএম খাদেমুল ইসলামের সভাপতিত্বে […]