১০ম গ্রেডের দাবিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের লিফলেট বিতরণ

১০ম গ্রেডের দাবিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের (দ্বিতীয় শ্রেণী) দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। গত বৃহস্পতিবার ও শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ ক্লিনিক ও ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়া […]
৫৯ বিজিবির অভিযানে তিনটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার

৫৯ বিজিবির অভিযানে তিনটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৩টি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিজিবি বলছে- দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থীতিশীল করতে ভারত থেকে আনা হয় এসব আগ্নেয়াস্ত্র। […]
নাচোলে মেহমানদারীর ২৪তম আয়োজন অনুষ্ঠিত

নাচোলে মেহমানদারীর ২৪তম আয়োজন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল মেহমানখানার ২য় বছর পূর্ণ হয়েছে। এউপলক্ষে অসহায়দের মেহমানদারীর দ্বিতীয় বর্ষ তথা ২৪তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এই আয়োজন পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মেহমানখানার সদস্যবৃন্দ […]
সপ্তাহের বাজারদর : মোটা চালের দাম কমেছে কেজিতে ৫ টাকা

সপ্তাহের বাজারদর : মোটা চালের দাম কমেছে কেজিতে ৫ টাকা চাঁপাইনবাবগঞ্জে নতুন মোটা চালের দাম প্রতি কেজিতে কমেছে ৫ টাকা। এছাড়া শীতের সবজির দামও কিছুটা কমে এসেছে। শুক্রবার সকালে জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, নতুন চিকন স্বর্ণা ধানের চাল এর আগে প্রতিকেজি ৫৫ টাকা […]
৫৩ বিজিবির পৃথক অভিযানে গরু আটক মদ জব্দ

৫৩ বিজিবির পৃথক অভিযানে গরু আটক মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু ও মদ জব্দ করেছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চোরাচালানের উদ্দেশ্যে নদী পথে গবাদিপশু ও মাদকদ্রব্য এনে বিভিন্ন চরে […]
গোমস্তাপুরে ১৬ বিজিবির অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল জব্দ

গোমস্তাপুরে ১৬ বিজিবির অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল জব্দ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৭৫ বোতল ভারতীয় ফেনিসিডিল জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকাল ১১ টার দিকে রাধানগর এলাকা থেকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) বিভিষণ বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় এই ফেনসিডিল জব্দ করে। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন। […]
র্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

র্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বালুবাগান এলাকায় অভিযান চালায় র্যাব। এই অভিযানে ৩৮০ গ্রাম গাঁজা ও ৫৬ […]
ব্যক্তিপর্যায়ে শুদ্ধাচার চর্চা করতে হবে : কর্মশালায় জেলা প্রশাসক

ব্যক্তিপর্যায়ে শুদ্ধাচার চর্চা করতে হবে : কর্মশালায় জেলা প্রশাসক সরকারি-বেসরকারি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসমূহে সুশাসনের চর্চা শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের সেবাপ্রদানকারী বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি-সনাক আয়োজিত এক কর্মশালায় তারা এই অঙ্গীকার ব্যক্ত করেন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে […]
প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদের বৃত্তি পেলেন ৩ শিক্ষার্থী

প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদের বৃত্তি পেলেন ৩ শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে ‘প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদ’র বৃত্তি পেলেন নবাবগঞ্জ সরকারি কলেজের ৩ শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তরা হলেন— নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় এ বছর পাস করা তিন বিভাগের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের জীবন কর্মকার, বাণিজ্য বিভাগের রিফাত ইয়াসমিন ও মানবিক বিভাগের সুবর্ণা নওশীন। প্রত্যেককে নগদ সাত হাজার […]
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন ও বহির্বিভাগে ২ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন পুরুষ, শিবগঞ্জ […]