শনিবার, ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে বিভাগীয় কমিশনার

নাচোলে বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি সফরে এসে ব্যস্ত সময় পার করে গেলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ এনডিসি। তিনি সরকারি সফরের পাশাপাশি উপজেলার সুধী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পৃথকভাবে মতবিনিময় করেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে […]

শিক্ষকতা কোনো চাকরি নয়, মহান পেশা : মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

শিক্ষকতা কোনো চাকরি নয়, মহান পেশা : মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক বলেছেন, শিক্ষকতা কোনো চাকরি নয়, এটি একটি মহান পেশা। তাই শিক্ষকতার সময় নির্ধারণ করে দিলেই যে শিক্ষার মান বাড়বে এমনটা নয়। বরং আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষকরা পাঠদান করলেই শিক্ষার্থীরা শিখতে পারবেন এবং শিক্ষার […]

শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে রোধে ওরিয়েন্টেশন

শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে রোধে ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টেশন/প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা। তিনি বলেন, “শিশু ও নারীর নিরাপত্তা শুধু পরিবারের নয়, সমাজেরও দায়িত্ব। ধর্ম আমাদের ন্যায়, […]

বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ উদযাপন

বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন অফিস র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। সভা […]

ঝিলিমে মোটরসাইকেল থেকে পড়ে নিহত দুই তরুণ

ঝিলিমে মোটরসাইকেল থেকে পড়ে নিহত দুই তরুণ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সদর উপজেলার ধিনগর গ্রামের মো. কামালের ছেলে সিহাব (২২) ও মাঝপাড়ার তাজেবুর রহমানের ছেলে মিজান (২১)। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ […]

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বছরে গড়ে দেড় কোটি টাকা বকেয়াই থাকছে পানির বিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বছরে গড়ে দেড় কোটি টাকা বকেয়াই থাকছে পানির বিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পানির বিল বছরে গড়ে দেড় কোটি টাকা বকেয়া থেকেই যাচ্ছে। পানি থেকে বকেয়া ও হালসহ প্রতি মাসে গড় আদায় ২৮ লাখ ৫৩ হাজার টাকা। বকেয়ার পরিমাণ ১ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার টাকা। প্রতি মাসে ব্যয় হচ্ছে ৩০ লাখ ৭২ হাজার টাকা। […]

রাজশাহীতে বাসচাপায় চাঁপাইনবাবগঞ্জের দুজন নিহত

রাজশাহীতে বাসচাপায় চাঁপাইনবাবগঞ্জের দুজন নিহত রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিটি হাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া এলাকার আব্দুল মান্নান খানের ছেলে আজিজুর রহমান পাভেল খান (৪০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কিচনিদহ গ্রামের আবুল কাশেমের ছেলে সাইপ্রাস প্রবাসী সইবুর রহমান (৪৫)। পুলিশ […]

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’— এই স্লোগানকে সামনে রেখে বুধবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। […]

সুন্দরপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২

সুন্দরপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— পারকালীনগর গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (৫৬) ও লক্ষ্মীনারায়ণপুর গাজীপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. বাদশা মিয়া (৫০)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]

চরবাগডাঙ্গায় পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

চরবাগডাঙ্গায় পদ্মায় ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানিতে ডুবে আহাম্মদ নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোয়ালডুবি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু গোয়ালডুবি গ্রামের মো. সোহাবুল ইসলামের ছেলে। চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন— […]