টাইফয়েডমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক প্রচারণা

টাইফয়েডমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক প্রচারণা চাঁপাইনবাবগঞ্জে ‘শিশু সুরক্ষা ও টাইফয়েডমুক্ত আগামীর পথে’— এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসায় এই প্রচারণা অনুষ্ঠিত হয়। চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তরিকুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— […]
চেক ডিজঅনার মামলায় বিএনপি নেতা চাইনিজ রফিকের কারাদণ্ড

চেক ডিজঅনার মামলায় বিএনপি নেতা চাইনিজ রফিকের কারাদণ্ড চেক ডিজঅনার মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)কে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার দেয়া চেকে উল্লেখ থাকা ৪০ লাখ টাকার সমপরিমাণ অর্থদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আব্দুল বাশির মো. নাহিদুজ্জামান […]
চাঁপাইনবাবগঞ্জে ১৬টি যুব সংগঠনকে সোয়া ৮ লাখ টাকার অনুদান

চাঁপাইনবাবগঞ্জে ১৬টি যুব সংগঠনকে সোয়া ৮ লাখ টাকার অনুদান চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৬টি নির্বাচিত যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিল থেকে পাওয়া ২০২৪-২০২৫ অর্থবছরের সোয়া ৮ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। মৎস্য চাষ, নকশিকাঁথা, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন, গাভী পালন, দর্জি বিজ্ঞান, সমন্বিত সবজি চাষ, বৃক্ষ রোপণ, হাঁস-মুরগি পালন প্রকল্প বাস্তবায়নের জন্য এই অনুদান প্রদান করা […]
শিবগঞ্জে বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে

শিবগঞ্জে বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘উপজেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতা’র দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। সোমবার সকালে শিবগঞ্জ পৌরসভা হলরুমে শুরু হওয়া এ প্রতিযোগিতা মঙ্গলবার শেষ হয়। প্রতিযোগিতায় উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিতর্কের বিষয় ছিল— ‘উচ্চশিক্ষা নয়, একমাত্র কারিগরি শিক্ষাই পারে বাংলাদেশ থেকে বেকারত্ব […]
শিবগঞ্জে সংগীত পরীক্ষার সনদ বিতরণ

শিবগঞ্জে সংগীত পরীক্ষার সনদ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধ্রুব পরিষদ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সংগীত পরীক্ষায় বিভিন্ন বর্ষে উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন— উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আকতার। সভাপতিত্ব করেন শিবগঞ্জ ডিগ্রি […]
শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি […]
ঢাকায় ছাত্রদল সদস্য হত্যার প্রতিবাদ

ঢাকায় ছাত্রদল সদস্য হত্যার প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৃথক স্থানে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি মো. হাসান আলীর নেতৃত্বে […]
গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিলের পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে সাদিয়া খাতুন নামে ৬ বছরের এক শিশু। মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলার বেগমনগর এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া সাদিয়া ওই গ্রামের বাইরুল ইসলামের মেয়ে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, দুপুরে সাদিয়া বাড়ির পাশের বিলের পানিতে […]
ভোলাহাটে বিনামূল্যে সার ও বীজ দেয়া হচ্ছে ৪৪৯০ কৃষককে

ভোলাহাটে বিনামূল্যে সার ও বীজ দেয়া হচ্ছে ৪৪৯০ কৃষককে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় কৃষি বিভাগের ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৪ হাজার ৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক […]
বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদ্যাপন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে […]