রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে চুরি হওয়া গরুসহ আটক ১

নাচোলে চুরি হওয়া গরুসহ আটক ১   চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চুরি হওয়া একটি গাভী উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. তোফাজ্জল (৪০) নামের একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি জেলার নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে নাচোল মধ্যবাজার থেকে গাভীসহ তাকে আটক করা হয়। নাচোল থানার অফিসার […]

শিবগঞ্জে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

শিবগঞ্জে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল […]

মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন : জেলা প্রশাসককে স্মারকলিপি চাঁন্দলাই এলাকার যুবসমাজের

মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন জেলা প্রশাসককে স্মারকলিপি চাঁন্দলাই এলাকার যুবসমাজের চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই জোড়বাগান বস্তি এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাবেক সেনা সদস্যসহ চাঁন্দলাই জোড়বাগান এলাকার যুবসমাজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন— সাবেক সেনা কর্মকর্তা আলহাজ সায়েদুজ্জামান, […]

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ১২ সেপ্টেম্বর থেকে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ১২ সেপ্টেম্বর থেকে ফুটবল শুধু একটি খেলায় নয়— একটি উন্মাদনার নাম। কোনো খেলোয়াড় যখন একটি গোল করেন তখন দর্শকরা উল্লাসে মেতে ওঠেন। এখনো সারা বিশ্বে ফুটবলেরই দর্শক বেশি। একসময় এই ফুটবলে চাঁপাইনবাবগঞ্জ জেলাও অনেক এগিয়ে ছিল, সুনাম ছিল। খেলা দেখতে মাঠের দুই পাশে দর্শদের উপচেপড়া ভিড়ও হতো। কিন্তু […]

গোমস্তাপুরে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন আলম। উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম […]

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও বহির্বিভাগে ৩ জন এবং গোমস্তাপুরে ২ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫ জন। তাদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন মহিলা […]

শিবগঞ্জে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিবগঞ্জে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষ রোপণসহ নানা আয়োজন ছিল। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর তৃতীয় দিনে বুধবার শিবগঞ্জ উপজেলা বিএনপি নানা কর্মসূচি পালন করে। সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলার পিঠালিতলা গ্রামের জিয়া ক্যানেলে শতাধিক ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা রোপণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপক মোহা. শাজাহান মিয়া। এসময় […]

চরঅনুপনগরে খরাসহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ

চরঅনুপনগরে খরাসহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ বরেন্দ্র অঞ্চলের খরা পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের টেকসই চাষাবাদে উৎসাহিত করতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ। বুধবার সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) এর আওতায় […]

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৮ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৮ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ১ জন ও বহির্বিভাগে ৩ জন এবং শিবগঞ্জে ৩ জন ও নাচোলে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৭ জন। তাদের মধ্যে ২ জন […]

পদ্মা মহানন্দায় চলছে তীব্র ভাঙন বাখের আলীতে উড়ে গেছে বাঁধ

পদ্মা মহানন্দায় চলছে তীব্র ভাঙন বাখের আলীতে উড়ে গেছে বাঁধ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে সবকিছু। বাখের আলীতে বামতীর সংরক্ষণ বাঁধ নদীগর্ভে চলে গেছে। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হড়মা, পোল্লাডাঙ্গা, বাখের আলী ও নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর, গাইপাড়া, আইয়ুব বিশ্বাসের ঘাট এলাকা পদ্মা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে। পোল্লাডাঙ্গা […]