রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হয়েছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় এই দিনে জেলা ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। গত শনিবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে জেলা ইসলামিক ফাউন্ডেশন আলোচনা ও পুরস্কার বিতরণ ও দোয়ার […]

সমকাল-বিএফএফ ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে

সমকাল-বিএফএফ ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে গত শনিবার সকালে এই উৎসব শুরু হয়। সমকাল সুহৃদ সমাবেশের চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এর উদ্বোধন […]

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় মো. রনি ইসলাম (২৭) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর মান্দারপুর গ্রামের মজিবুর রহমান কালুর ছেলে। মামলার বরাতে রাষ্ট্রপক্ষের […]

প্রয়াসের মাসিক সমন্বয় সভা

প্রয়াসের মাসিক সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় […]

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তারা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৩ জন শিশু রোগী রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র […]

বারঘরিয়ায় বিএনপির সামবেশ

বারঘরিয়ায় বিএনপির সামবেশ ‘ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে’— এই স্লোগনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা হারুনুর রশীদের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা বিএনপির ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির […]

প্রয়াত সম্পাদক গোলাম রশিদকে স্মরণ জেলা স্কাউটসের

প্রয়াত সম্পাদক গোলাম রশিদকে স্মরণ জেলা স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের প্রয়াত সম্পাদক গোলাম রশিদ স্মরণে শুক্রবার বিকেলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট। জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, গোলাম রশিদের বোন পারভিন কবীর, বাংলাদেশ স্কাউটস, […]

প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ২০ টাকা

প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ২০ টাকা চাঁপাইনবাবগঞ্জে গমের আটা ও মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে দেশী মুরগির দাম ছিল প্রতিকেজি ৪৪০ টাকা। শুক্রবার দাম বেড়ে বিক্রি হয়েছে ৪৬০ টাকা। প্রতিকেজিতে বেড়েছে ২০ টাকা। জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে। আনোয়ার অটো রাইস মিলের বস্তায় চাল বিক্রির শো-রুমের ম্যানেজার কাওসার আলী […]

মাদক মামলায় যাজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদক মামলায় যাজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজান, জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারি গ্রামের মো. মহিজ উদ্দিনের ছেলে। শুক্রবার সকালে এক সংবাদ […]

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৭ জন ও বহির্বিভাগে ৩ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৬ জন। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশু […]