দেশে সার সংকট নেই : কৃষি সচিব

দেশে সার সংকট নেই : কৃষি সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, বর্তমানে দেশে কোনো সার সংকট নেই। এমনকি আগামী ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ সারের চাহিদা রয়েছে, তা মজুত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নদী থেকে সেচের পানি উত্তোলন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। কৃষি […]
শিবগঞ্জে ৪টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত

শিবগঞ্জে ৪টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চারটি উন্মুক্ত জলাশয়ে ৪৬২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বৃহস্পতিবার উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পাগলা নদী ও তাহখানার পুকুরে এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন— জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী কমিশনার […]
শিবগঞ্জে গোলাম রশিদের স্মরণে আলোচনা-দোয়া মাহফিল

শিবগঞ্জে গোলাম রশিদের স্মরণে আলোচনা-দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সদ্য প্রয়াত সম্পাদক গোলাম রশিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্কাউটস এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. আজাহার আলীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রয়াত গোলাম রশিদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে […]
শিবগঞ্জে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

শিবগঞ্জে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর জামাইপাড়ায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা তথ্য অফিস এই বৈঠকের আয়োজন করে। তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ভিডিওকলে সংযুক্ত হয়ে বক্তব্য দেন— গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। এছাড়া বক্তব্য […]
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হয়েছেন ৮ জন এবং বহির্বিভাগে ৭ জন শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন রোগী। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন মহিলা ও […]
নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা

নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— নেজামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি ক্লিনিক সভাপতি আব্দুল জব্বার, মোজাম্মেল হক, সংরক্ষিত আসনের সদস্য রেবিনা খাতুন, কমিউনিটি ক্লিনিক সদস্য খুরশেদ আলম, আব্দুল গাফফার, কাইয়ুমসহ অন্য সদস্যরা। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন […]
খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি জেলার সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়ন পরিষদে এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রয়াসের এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের সিসিএজি সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউডেশন (পিকেএসএফ) […]
কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় : আরো একশজনের ওরিয়েন্টেশন সম্পন্ন

কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় : আরো একশজনের ওরিয়েন্টেশন সম্পন্ন বিদেশ গমনেচ্ছুদের বিভিন্ন বিষয়ে ওরিয়েন্টেশনের মাধ্যমে দিকনির্দেশনা দিয়ে আসছে চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়। এরই ধারাবাহিকতায় আরো একশজনের ওরিয়েন্টেশন সম্পন্ন করেছে সংস্থাটি। তিন দিনের ওরিয়েন্টেশনে এবার ভর্তি হয়েছিলেন একশজন। তাদেরকে বিদেশে যাওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হবে, বিদেশে যাওয়ার আগে কী ধরনের প্রস্তুতি নেয়া প্রয়োজন, […]
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত চিকিৎসা সেবা

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত চিকিৎসা সেবা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আবার চিকিৎসক থাকলেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে রোগীদের। জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জনের বিপরীতে ৯ জন চিকিৎসক থকলেও ৩ জন দিয়ে চলছে চিকিৎসা সেবা […]
নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মারা যাওয়া মা মরাফেলা গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২২)। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, […]