শনিবার, ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ জিলকদ, ১৪৪৭ হিজরি

গত অর্থবছরে বিদেশী ঋণ পরিশোধ ছাড়াল ৪ বিলিয়ন ডলার

গত অর্থবছরে বিদেশী ঋণ পরিশোধ ছাড়াল ৪ বিলিয়ন ডলার ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের বার্ষিক বিদেশী ঋণ পরিশোধের পরিমাণ ইতিহাসে প্রথমবারের মতো ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ সদ্য সমাপ্ত অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছে আসল ও সুদ বাবদ প্রায় ৪.০৮৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। এটি দেশের ইতিহাসে এক […]

৭১ কর্মকর্তাকে বদলি করেছে ইসি

৭১ কর্মকর্তাকে বদলি করেছে ইসি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ৭১ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত বদলির আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ‘বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ৪ আগস্ট তারিখে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য […]

একনেক বৈঠকে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২ প্রকল্প অনুমোদন

একনেক বৈঠকে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২ প্রকল্প অনুমোদন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। রবিবার একনেকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। অনুমোদিত ১২টি […]

দেশে ২৬ দিনে রেমিটেন্স এসেছে ১৯৩ কোটি ডলার

দেশে ২৬ দিনে রেমিটেন্স এসেছে ১৯৩ কোটি ডলার চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৬ দিনে ১৯৩ কোটি ৩০ লাখ (প্রায় ১.৯৩ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ (এক ডলার ১২২ টাকা ধরে) প্রায় ২৩ হাজার ৫৮২ কোটি ৬০ লাখ টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন […]

এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার প্রস্তাবে ঐকমত্য

এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার প্রস্তাবে ঐকমত্য জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার পক্ষে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া স্বাধীন পুলিশ কমিশন গঠনেও ঐকমত্য হয়েছে। রবিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ১৯তম বৈঠকে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ এ কথা জানান। […]

পরিবেশকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে : উপদেষ্টা

পরিবেশকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে : উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ কখনোই আর ‘সেকেন্ডারি’ ইস্যু হতে পারে না, পরিবেশকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে। এটি ‘জনস্বার্থ’ এবং ‘রাষ্ট্রীয় অগ্রাধিকার’। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোকে তাদের পরিবেশ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারে জনগণের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে […]

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত একজন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত একজন নওগাঁ জেলার মান্দায় দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে একজন হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহত ও আহতর নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও […]

নির্বাচনের আগে ‘এআই হুমকি’ বিষয়ে সিইসির সতর্কতা

নির্বাচনের আগে ‘এআই হুমকি’ বিষয়ে সিইসির সতর্কতা আসন্ন জাতীয় নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক হুমকি সম্পর্কে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) এসব ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সিইসি নাসির উদ্দিন আরো বলেন, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন যে কোনো এআইভিত্তিক হুমকির […]

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪৯ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৫৯

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪৯ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৫৯ চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৪৯ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ৩২ জন এবং বহির্বিভাগে ১৭ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫৯ জন রোগী ভর্তি আছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জন ও গোমস্তাপুর […]

পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা

পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সে জন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা […]