র্যাবের দুই ক্যাম্পের যৌথ অভিযান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

র্যাবের দুই ক্যাম্পের যৌথ অভিযান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও র্যাব-৪, মানিকগঞ্জের যৌথ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিলন বাবু ওরফে মিলন মিয়া (৩০) গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার মিলন জেলার শিবগঞ্জ উপজেলার যুক্ত রাধাকান্তপুর গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে। গত মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার তর্তিপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা […]
নাচোলে দুই শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নাচোলে দুই শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে নাচোলে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে নূরুল হক ভদু (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে নাচোল উপজেলার ভেরেন্ডী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল ভেরেন্ডী গ্রামের মৃত দোস্ত মোহাম্মদের ছেলে। এজাহারের বরাতে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, গত ১৪ […]
গোমস্তাপুর ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুর ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যস্ত দিন পার করেছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি প্রথমে বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও পরিষদ সংলগ্ন মিনি পার্ক উদ্বোধন করেন। এরপর তিনি বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল ও কলেজ, ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় […]
ডাকসু ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত শিক্ষার্থীদের ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের আর সি মজুমদার অডিটরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি […]
ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের উদ্যোগে খরা মোকাবেলায় টেকসই কৃষির প্রশিক্ষণ

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের উদ্যোগে খরা মোকাবেলায় টেকসই কৃষির প্রশিক্ষণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ঝিলিম ইউনিয়ন পরিষদের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক […]
মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় শ্রী পলাশ কর্মকার (৩৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এই টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরো ৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ ঘোষণা […]
সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি : ভোলাহাটে গরু ও ছাগল পেলেন ২০ জন

সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি : ভোলাহাটে গরু ও ছাগল পেলেন ২০ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০ জন উপকারভোগির মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ৯ জনকে ৪টি করে ছাগল ও ১১ জনকে ১টি করে গরু প্রদান করা হয়। প্রধান […]
শিবগঞ্জে অপহৃত ব্যবসায়ি উদ্ধার : পাঁচজন আটক

শিবগঞ্জে অপহৃত ব্যবসায়ি উদ্ধার : পাঁচজন আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সানি আহম্মেদ (২৫) নামের এক ব্যবসায়িকে অপহরণের একদিনের মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার সানি জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের শাওবান হোসেন সাবানের ছেলে। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সানি আহম্মেদ বাগবাড়ী বাজারে মুদিখানার ব্যবসা করেন। গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে […]
মহানন্দা ব্যাটালিয়নের পৃথক ২টি অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিনজন ও গাঁজাসহ একজন আটক

মহানন্দা ব্যাটালিয়নের পৃথক ২টি অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিনজন ও গাঁজাসহ একজন আটক চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জেকে পোলাডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। এছাড়া সোনামসজিদ সীমান্তে ১ জনকে গাঁজা ও ১টি ব্যাটারি চালিত রিকশাভ্যানসহ আটক করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজিবি। ৫৯ বিজিবি আরো […]
র্যাবের দুই ক্যাম্পের যৌথ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

র্যাবের দুই ক্যাম্পের যৌথ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও র্যাব-৪, মানিকগঞ্জ ক্যাম্পের যৌথভাবে অভিযান চালিয়ে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শুভ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শুভ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। গত সোমবার রাত সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার […]