বিশ্ব মেডিটেশন দিবস পালিত

বিশ্ব মেডিটেশন দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ৭টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে মেডিটেশনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন গোলাম রাব্বানী সুমন। মেডিটেশনকালে অডিওর মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন মেডিটেশনকারীদের মাজী এবং অডিও মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা ও মেডিটেশন করান তাদের গুরুজী। মেডিটেশনের বিষয় ছিল ‘ভালো মানুষ ভালো দেশ-স্বর্গভূমি […]
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের অন্যতম মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে […]
র্যাবের অভিযানে মহারাজপুরে বিদেশী মদসহ গ্রেপ্তার এক

র্যাবের অভিযানে মহারাজপুরে বিদেশী মদসহ গ্রেপ্তার এক চাঁপাইনবাবগঞ্জে বিদেশী মদসহ মো. শরীফ (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গত শনিবার রাতে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট ঈদগাহ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরীফ মহারাজপুর পুকুরটলি গ্রামের মো. শফিকুলের ছেলে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে। সংবাদ […]
শিশির হোন্ডা শো-রুমে লঞ্চ করল এনএক্স-২০০ হোন্ডা

শিশির হোন্ডা শো-রুমে লঞ্চ করল এনএক্স-২০০ হোন্ডা চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নতুন এনএক্স-২০০ মডেল সংযোজন করেছে শিশির হোন্ডা। এ উপলক্ষে বাইকটির লঞ্চিং প্রোগ্রাম গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় হোসেন পেট্রোলিয়ামের পাশে এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিশির হোন্ডা শো-রুমের স্বত্বাধিকারী মো. সারোয়ার মুর্শেদ শিশির, আলহাজ্ব আলতাফ হোসেন অ্যান্ড […]
শিবগঞ্জ সীমান্ত এলাকায় নেশাজাতীয় সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্ত এলাকায় নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে চকোপ্লাস ও এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি। গত শুক্রবার দিবাগত গভীর রাত হতে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এইসব সিরাপ জব্দ করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য নিশ্চিত করে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘মাদক চোরাকারবারীরা বিজিবি’র চোখ ফাঁকি […]
বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বয় সভা

বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সরকারি কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ মিলনায়তনে ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প এই সভার আয়োজন করে। সভা সঞ্চালনা করেন […]
নাচোল থেকে সুমাইয়া ল্যাঙ্গুইস্টিক অলিম্পিয়াডের মঞ্চে

নাচোল থেকে সুমাইয়া ল্যাঙ্গুইস্টিক অলিম্পিয়াডের মঞ্চে নিজের মেধা আর শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় সাধারণ পরিবারের মেয়ে হয়েও অসাধারণ সাফল্যের পথে এগিয়ে চলেছে মোসা. সুমাইয়া আক্তার জুঁই। জুঁই চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তার রোল নম্বর-১। সে সম্প্রতি রাজশাহী সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত ‘ল্যাঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৬’-এর আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজশাহী অঞ্চলের […]
শরীফ ওসমান হাদির মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা

শরীফ ওসমান হাদির মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ‘ছাত্র জনতার মঞ্চ’ এর ব্যানারে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। জানাজা শেষে শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও […]
জেলা চাউল কল মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা

জেলা চাউল কল মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা চাঁপাইনবাবগঞ্জ জেলা চাল কল মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন। সাধারণ সভায় […]
চাঁপাইনবাবগঞ্জে আম নিয়েও কাজ করছে প্রয়াস

চাঁপাইনবাবগঞ্জে আম নিয়েও কাজ করছে প্রয়াস শাহরিয়ার শিমুল দেশে আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের মোট আম উৎপাদনের অর্ধেকেরও বেশি এই জেলায় উৎপাদিত হয়। পাঁচ লক্ষেরও বেশি মানুষ আম উৎপাদন ও ব্যবসার সাথে জড়িত। এখন বছরব্যাপীও (অফ-সিজন) আমচাষ হচ্ছে জেলাতে। দেশের চাহিদা মিটিয়ে এখন আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতে এবং রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষে […]