শিবগঞ্জে ভিমরুলের কামড়ে দুদিনে আহত ২৫, একজনের মৃত্যু

শিবগঞ্জে ভিমরুলের কামড়ে দুদিনে আহত ২৫, একজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিমরুলের হুলে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুদিনের আক্রমণে আহত হয়েছেন অন্তত ২৫ জনের বেশি পথচারী। দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা […]
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পনেররশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই গ্রামের আনিসুর রহমানের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। […]
শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে নিহত ১

শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে নিহত ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে আব্দুস সামাদ (৩৫) নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় ট্রলিতে থাকা আব্দুস সামাদের ছোটভাই সারোয়ার (১৭) গুরুতর আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় বুধবার সকাল ৮টায় এ […]
শিবগঞ্জ কিশোরগ্যাং ও মাদককারবারীদের থেকে রক্ষা পেতে মানববন্ধন

শিবগঞ্জ কিশোরগ্যাং ও মাদককারবারীদের থেকে রক্ষা পেতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিশোরগ্যাং ও মাদককারবারীদের হাত থেকে রক্ষা পেতে এবং তাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার উপজেলার দুর্লভপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্লভপুর গ্রামের সচেতন ব্যক্তিবর্গের ব্যানারে এই মানববন্ধন ঘণ্টাব্যাপী চলে। মানববন্ধনে বক্তারা চিহ্নিত মাদককারবারী, মাদক ও কিশোরগ্যাং পরিচালনার সাথে জড়িত অবিলম্বে আইনের আওতায় এনে […]
শিবগঞ্জে দুই মোটরসাইকেল চালককে জরিমানা

শিবগঞ্জে দুই মোটরসাইকেল চালককে জরিমানা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। শুক্রবার মোবাইল কোর্ট পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ। মোবাইল কোর্ট পরিচালনাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে দুজনকে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়। […]
শিবগঞ্জে মোবাইল কোর্ট : অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে জরিমানা

শিবগঞ্জে মোবাইল কোর্ট : অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুর ২টায় উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সেখানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা […]
সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকালে সোনামসজিদ স্থলবন্দর মধ্যবাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের কালু মিয়ার ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের […]
শিবগঞ্জ ও সদর সীমান্ত এলাকায় ৫৩ বিজিবি’র অভিযানে ১১ টি ভারতীয় গরু ও মদ জব্দ

শিবগঞ্জ ও সদর সীমান্ত এলাকায় ৫৩ বিজিবি’র অভিযানে ১১ টি ভারতীয় গরু ও মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ ও সদর উপজেলায় সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পৃথক ৫টি অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ভারতীয় মদ ও ১১টি গরু জব্দ […]
বিজিবির পৃথক অভিযানে ৮টি ভারতীয় গরু ও ২টি মহিষ জব্দ

বিজিবির পৃথক অভিযানে ৮টি ভারতীয় গরু ও ২টি মহিষ জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় ৮টি গরু ও ২টি মহিষ জব্দ করেছে বিজিবি। গত বুধবার সকাল ৮টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে গরু ও মহিষগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে। বিজিবি আরো জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ […]
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জামায়াত

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জামায়াত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. বাবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য […]