শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

রেডিও মহানন্দা, নারী সাংবাদিকতা এবং আমি…

রেডিও মহানন্দা, নারী সাংবাদিকতা এবং আমি… উম্মে আয়েশা সিদ্দিকা পৃথিবীর সকল মানুষই স্বপ্নের পেছনে ছুটে চলে। এরকমই স্বপ্নের বাহক সৌখিন একজন মানুষের প্রয়াস— বাংলাদেশের উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জের রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। সালটা তখন ২০১৭। এক্কেবারে শেষ, ডিসেম্বর মাস। কোনো এক তারিখে আমি ‘ভূত এফএম’ শুনছিলাম। হঠাৎই অন্য একটা রেডিও শুনব বলে, স্ক্রল করতে করতে শুনতে পেলাম […]

নতুন দিগন্তের সন্ধানে রেডিও মহানন্দা

নতুন দিগন্তের সন্ধানে রেডিও মহানন্দা মৌটুসী চৌধুরী বলতে কত সহজ— ১৪ বছর। অথচ কত চড়াই-উতরাই পার করে আজ এইখানে পৌঁছাতে হয়েছে। তুমি সবার আবেগ, অনুভূতি ও ইচ্ছে প্রকাশের একটি ঠিকানা। যার মাধ্যমে অনেক নতুন বন্ধু পেয়েছি আমরা। চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি মানুষ এই নামের সাথে পরিচিত। শুরু থেকেই নতুন দিগন্তের সন্ধানে একটার পর একটা জানালা খুলেছে। অবারিত […]

মাইক্রোফোনের ওপারে আমার পথচলা

মাইক্রোফোনের ওপারে আমার পথচলা মো. নয়ন আলী ‘হ্যালো শ্রোতাবন্ধু!’— শব্দটা শুনলেই আমার এখনো বুক কেমন কেমন করে। যে শব্দটি বলার জন্য একটা সময়, কতই না অপেক্ষার প্রহর গুণতাম এবং প্রস্তুতি নিতাম। তবে আজ ভাবতেই অবাক লাগে— এই মাইক্রোফোনের সামনে কত বছর কাটিয়ে দিলাম! রেডিও মহানন্দা আমার পথচলার এতটাই অংশ হয়ে গেছে যে, মনে হয়— এটা […]

চাঁপাইনবাবগঞ্জের আদিবাসীদের জীবন সংগ্রাম ও রেডিও মহানন্দা

চাঁপাইনবাবগঞ্জের আদিবাসীদের জীবন সংগ্রাম ও রেডিও মহানন্দা মো. রেজাউল করিম চাঁপাইনবাবগঞ্জের কোনো এক সাঁওতাল পাড়ায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই রেডিও ঘিরে জড়ো হন কয়েকজন মানুষ। কেউ মাঠ থেকে ফেরা ক্লান্ত শরীর মাটিতে এলিয়ে দেন, কেউ শিশুদের কোলে নেয়। ঠিক তখনই ভেসে আসে পরিচিত কণ্ঠ আর সুর— “বাহা সান্দিস”। এই অনুষ্ঠান শুধু একটি রেডিও অনুষ্ঠান নয়; […]

আরো এগিয়ে যাক রেডিও মহানন্দা

আরো এগিয়ে যাক রেডিও মহানন্দা মোহা. মোস্তাক হোসেন তথ্যপ্রযুক্তিনির্ভর সমাজ ব্যবস্থায় অবস্থান করছি। এই তথ্যপ্রযুক্তির যুগে কমিউনিটির কৃষ্টি-কালচার তৃণমূলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কমিউনিটি রেডিওর উদ্ভব। যার উদ্দেশ্যই হচ্ছে— স্থানীয় খবরাখবর, কমিউনিটির উদ্ভূত পরিস্থিতিতে সচেতনতামূলক প্রোগ্রাম ও সাংস্কৃতিক কার্যক্রমগুলো পরিবেশনার মাধ্যমে তৃণমূলসহ জাতীয় পর্যায়ে তুলে ধরা। যেসব অঞ্চলে কমিউনিটি রেডিওর কার্যক্রম চলমান রয়েছে, সেখানকার স্থানীয় সংস্কৃতি […]

টিকে থাকুক রেডিও মহানন্দা

টিকে থাকুক রেডিও মহানন্দা মেহেদি হাসান রেডিও মহানন্দা “জীবনের কথা জীবনের সুর”— এ স্লোগানকে ধারণ করে ১৪ পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করছে আজ। রেডিও মহানন্দার এই স্লোগান জীবনের নানা দিক এবং সুরকে ফুটিয়ে তোলার ইঙ্গিত দেয়। রেডিওটির লক্ষ্য হলো— বাংলাদেশের নিজস্ব গান, সংস্কৃতি ও ভাষাকে তুলে ধরা। সেই সাথে সম্প্রচার করে নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান, […]

সচেতন হই, বিনামূল্যে আইনি সহায়তা নিই

সচেতন হই, বিনামূল্যে আইনি সহায়তা নিই রেহানা বীথি বয়স বড়জোর ষোলো হবে। চোখে-মুখে উদ্ভ্রান্ত ভাব। বারবার মায়ের কানের কাছে মুখ নিয়ে কী যেন বলছে। মা বলছে— চুপ করে বস তো, দেরি আছে। কিন্তু দেরি কেন? চেয়ারে বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে ও। একটু পরপর দুই পা চেয়ারে তুলে বসার চেষ্টা করছে। তবে মায়ের চোখ রাঙানিতে […]

স্মৃতিতে, মূল্যায়নে রেডিও মহানন্দা

স্মৃতিতে, মূল্যায়নে রেডিও মহানন্দা মাহফুজ ফারুক ক. বাসের চাকা ঘুরছে। আমি বসে আছি বাসের ভেতর। নওগাঁ শহর পেছনে ফেলে বাস ছুটে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে। জানালার ফাঁক দিয়ে তখন দূরের মাঠ দেখছি। দোল খাচ্ছে মৃদু বাতাস। সাথে দোল খাচ্ছে ভাবনার ডালপালা। এই ভাবনা নতুন কিছুকে ছুঁয়ে দেখার, কান পেতে শোনার, বোঝার, হৃদয়ঙ্গম করার। বলছি ২০১২ সালের […]

তৃণমূল মানুষের কথা বলে রেডিও মহানন্দা

তৃণমূল মানুষের কথা বলে রেডিও মহানন্দা মো. গোলাম ফারুক অনেকটা সুখ-দুঃখ, হাসি-কান্নার পথ পেরিয়ে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম আজ ১৫ বছরে পা রাখছে। এটি এক দুর্লভ অর্জন। এগিয়ে যাচ্ছে আমাদের জেলার প্রিয় গণমাধ্যম রেডিও মহানন্দা। কমিউনিটি রেডিও হলো, এমন এক গণমাধ্যম যা সরাসরি তৃণমূল মানুষের জীবন, সমস্যা, স্বপ্ন ও সম্ভাবনার কথা বলে। এটি কোনো বাণিজ্যিক […]

শাবকের প্রভা রেডিও মহানন্দা

শাবকের প্রভা রেডিও মহানন্দা মোসা. ফারুকা বেগম ৩০ লাখ প্রাণ আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে বিজয়, সে বিজয়ের মাসে চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দার পথচলা শুরু। রেডিও মহানন্দা বলে কৃষির কথা, কৃষকের কথা, শিক্ষার্থীর কথা, বলে ক্রীড়ামোদীদের কথা। দেশের উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানীর আছে নিজস্বতা। আছে নকশিকাঁথা, কাঁসা, পিতল, দড়ির খাটসহ বিভিন্ন আসবাব; যা […]