শিবগঞ্জে ট্রলি উল্টে শ্রমিক নিহত

শিবগঞ্জে ট্রলি উল্টে শ্রমিক নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি উল্টে মনিরুল ওরফে মংলু (৫৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ পৌরসভার কারবালা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল শিবগঞ্জ পৌরসভার মরদানা গ্রামের কসিমুদ্দিনের ছেলে। শিবগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রলিতে করে মিক্সচার মেশিন […]
পাউবোর প্রকল্প গ্রহণ : জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি শুষ্ক মৌসুমেও পাওয়া যাবে পানি

পাউবোর প্রকল্প গ্রহণ জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি শুষ্ক মৌসুমেও পাওয়া যাবে পানি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নয়াগোলা এলাকার জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্পের আওতায় রয়েছে নয়াগোলা খাল এবং নবাব খালের ২টি প্রবাহপথ ও রেল বরোপিট বরাবর মোট সাড়ে ১২ কিলোমিটার খাল খনন কাজ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা। “চাঁপাইনবাবগঞ্জ […]
ন্যায়বিচার সহজতর করছে গ্রাম আদালত : কর্মশালায় জেলা প্রশাসক

ন্যায়বিচার সহজতর করছে গ্রাম আদালত : কর্মশালায় জেলা প্রশাসক নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল ও বেগবান করতে চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে […]
গঙ্গা ব্যারেজ হলে ৫০ লাখ টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে : গণসমাবেশে হারুনুর রশীদ

পদ্মা বাঁচাতে বিএনপির গণসমাবেশে হারুনুর রশীদ গঙ্গা ব্যারেজ হলে ৫০ লাখ টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে ১৫ নভেম্বর আসছেন মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, ফারাক্কা ব্যারেজ তৈরির পর সরকার এসেছে সরকার গেছে, ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানি বণ্টন চুক্তি হয়েছে, কিন্তু ভারত […]
পর্দা নামল মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের : চ্যাম্পিয়ন গোমস্তাপুর উপজেলা

পর্দা নামল মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন গোমস্তাপুর উপজেলা চাঁপাইনবাবগঞ্জে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’, ‘মাদক নয়-আম চাষে করব বিশ্বজয়’, ‘মাদককে না বলুন’— এমন সব স্লোগানকে সামনে রেখে আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শেষ হয়েছে। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয় এই টুর্নামেন্ট। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শিবগঞ্জ উপজেলা ও […]
পদ্মা বাঁচাতে শিবগঞ্জে বিএনপির সমাবেশ

পদ্মা বাঁচাতে শিবগঞ্জে বিএনপির সমাবেশ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ—১ (শিবগঞ্জ) আসনে বিএনপি ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, ভারত শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দেয়। আর বর্ষার সময় সমস্ত গেট খুলে দেয়। ফলে আমাদের কৃষি কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে যায়। তাই পদ্মার পানির ন্যায্য হিস্যার জন্য আমাদের সামাজিক […]
নিরাপদ খাদ্য নিশ্চিতে মূল্যবোধের পরিবর্তন করতে হবে : অতিরিক্ত সচিব জাকিয়া আফরোজ

নিরাপদ খাদ্য নিশ্চিতে মূল্যবোধের পরিবর্তন করতে হবে জনসচেতনতামূলক কর্মশালায় অতিরিক্ত সচিব জাকিয়া আফরোজ খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া আফরোজ বলেছেন, আমাদের মধ্যে কেউ উৎপাদক, কেউ বিক্রেতা। কিন্তু ভোক্তা আমরা সবাই। কাজেই আমাদের মূল্যবোধটার পরিবর্তন করতে হবে। তা না হলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবে না। এজন্য চাই, সবার উদ্যোগ, সবার অংশগ্রহণ। […]
এরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল

এরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এরফান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম এরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নবাবগঞ্জ ক্লাবে জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে এই নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য […]
চাঁপাইনবাবগঞ্জ জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জ জেলা অভিবাসন সমন্বয় কমিটির (ডিএমসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যান্ড অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের […]
আপিলের শর্তে জামিন পেলেন বিএনপি নেতা রফিকুল

আপিলের শর্তে জামিন পেলেন বিএনপি নেতা রফিকুল চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় কারাদণ্ড হওয়ার পর আপিলের শর্তে জামিন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। রফিকুল ইসলামের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত […]