শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভ্রাম্যমাণ আদালত : গোমস্তাপুরে অর্থদণ্ড ১১ মোটরসাইকেল চালককে

ভ্রাম্যমাণ আদালত : গোমস্তাপুরে অর্থদণ্ড ১১ মোটরসাইকেল চালককে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকা, হেলমেট পরিধান না থাকাসহ অন্যান্য কারণে ১১ মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। ১১ জন […]

জ্বালানি পরিস্থিতি : গোমস্তাপুরে পাম্প মালিক ও ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময়

জ্বালানি পরিস্থিতি : গোমস্তাপুরে পাম্প মালিক ও ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেট্রোল পাম্প মালিক ও ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার পেট্রোল পাম্পের মালিক ও ৭টি পাম্পে নিযুক্ত ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন। […]

গোমস্তাপুরে ভারতীয় এস্কাপ সিরাপসহ আটক ১

গোমস্তাপুরে ভারতীয় এস্কাপ সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাপ সিরাপসহ আরিফ (২৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি ইজিবাইক জব্দ করা করা হয়। আটককৃত যুবক উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিসকালিপুর গ্রামের মাফির আলীর ছেলে। ১৬ […]

গোমস্তাপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা

গোমস্তাপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্থানীয় ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি, শিক্ষক, ইমামসহ এলাকার জনসাধারণ অংশগ্রহণ করেন। বাঙ্গাবাড়ী মাদক নির্মূল কমিটি আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন। প্রধান অতিথি […]

ঝুলানো ছিল ‘পাম্পে তেল নেই’ মিলল ৯৭৮৩ লিটার তেল

গোমস্তাপুরে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ঝুলানো ছিল ‘পাম্পে তেল নেই’ মিলল ৯৭৮৩ লিটার তেল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুটি „ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। অভিযানে জ্বালানি তেল থাকার পরও ‘তেল নেই’ বলে স্টিকার টানানোর অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার […]

গোমস্তাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা

গোমস্তাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পার্বতীপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাসুম সরদার। প্রধান অতিথির বক্তব্য দেন— পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন। […]

গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্ট ও মোরগ লড়াই

গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্ট ও মোরগ লড়াই “মাদককে না বলুন, সুস্থ সুন্দুর জীবন গড়ুন”, “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”— এসব স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ও মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও গ্রাম-বাংলার বিভিন্ন খেলাধুলার মধ্যে ছোট ছেলে-মেয়েদের ১০০ মিটার দৌড়, বড় ছেলে-মেয়েদের ও স্থানীয় বিভিন্ন বয়সের পুরুষ-মহিলাদের বালতিতে বল নিক্ষেপ প্রতিযোগিতাও […]

গোমস্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

গোমস্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন— সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]

গোমস্তাপুর ও নাচোলে প্রণোদনার বীজ ও সার বিতরণ

গোমস্তাপুর ও নাচোলে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গমবীজ ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গোমস্তাপুর :  বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। চলতি মৌসুমে উপজেলার তিনটি ইউনিয়ন ও […]

গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ওসি

গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ওসি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক গোমস্তাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত শনিবার রাতে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সহসভাপতি সফিকুল ইসলাম, সহ-সম্পাদক আল-মামুন বিশ্বাস, গোমস্তাপুর […]