চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত সীমান্তবাসীর পাশে দাঁড়াল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত সীমান্তবাসীর পাশে দাঁড়াল বিজিবি চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে কাঁপছে গোটা জেলার মানুষ। সবচেয়ে বেশি কাতর সীমান্ত এলাকার অসহায় মানুষ। সেইসব মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার গ্রামগুলোর শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বিজিবি রাজশাহী সেক্টর ও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন […]
রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে চলমান প্রচণ্ড শীতে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট। মঙ্গলবার সকালে শহরের নবাবগঞ্জ ক্লাব প্রাঙ্গণে ৬০০ জন অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি মো. […]
নাচোলে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নাচোলে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। এতে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী […]
নূরুল ইসলাম বুলবুলের সঙ্গে মতবিনিময় নজেকশিসের

নূরুল ইসলাম বুলবুলের সঙ্গে মতবিনিময় নজেকশিসের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণসহ শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নির্বাচনী ইশতেহারে দেয়া ও বিজয়ী হয়ে শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)। তারই আলোকে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত […]
র্যাবের অভিযানে শিবগঞ্জে জব্দ ফেয়ারডিল

র্যাবের অভিযানে শিবগঞ্জে জব্দ ফেয়ারডিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া (মুন্সিপাড়া) হতে ৪৯৭ বোতল ফেয়ারডিল জব্দ করেছে র্যাব। গত সোমবার র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া (মুন্সিপাড়া) গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় শফিকুল […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে লড়বেন ১৩ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে লড়বেন ১৩ প্রার্থী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বাছাইয়ে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তবে তারা আপিল করলে প্রার্থিতা ফিরেও পেতে পারেন। বর্তমানে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। রিটার্নিং অফিসারের দেয়া তথ্য অনুযায়ী, […]
নাচোলে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

নাচোলে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণভোট এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. গোলাম রব্বানী সরদার। […]
জনবল সংকট : খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নাচোল রেলস্টেশন

জনবল সংকট : খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নাচোল রেলস্টেশন চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ নাচোল রেলওয়ে স্টেশনটি এখন জরাজীর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাত্র তিনজন কর্মচারী দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্টেশনের কার্যক্রম। এর সাথে যোগ হয়েছে অবকাঠামোগত বেহাল দশা। কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। স্টেশন সূত্রে জানা গেছে, নিরাপত্তার বালাই নেই বললেই চলে। পুরো স্টেশনের দায়িত্বে […]
গোবরাতলায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া

গোবরাতলায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে মহিপুর কলেজ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ […]
গোমস্তাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা

গোমস্তাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পার্বতীপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাসুম সরদার। প্রধান অতিথির বক্তব্য দেন— পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন। […]