শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে আবারো তিনজন ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে আবারো তিনজন ডেঙ্গু শনাক্ত   চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে একজন ও বহির্বিভাগে ২ জন শনাক্ত হন। পূর্বে ভর্তি ছিলেন দুই জন। এই নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৩ জনে। তাদের মধ্যে […]

শিবগঞ্জ ও সদর সীমান্ত এলাকায় ৫৩ বিজিবি’র অভিযানে ১১ টি ভারতীয় গরু ও মদ জব্দ

শিবগঞ্জ ও সদর সীমান্ত এলাকায় ৫৩ বিজিবি’র অভিযানে ১১ টি ভারতীয় গরু ও মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ ও সদর উপজেলায় সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পৃথক ৫টি অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ভারতীয় মদ ও ১১টি গরু জব্দ […]

বেগম খালেদা জিয়ার মৃত্যু : চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার মৃত্যু : চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুক্রবার দেশজুড়ে দোয়া ও আলোচনার মধ্যদিয়ে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন কর্মসূচি শেষ হয়েছে। তবে দলীয়ভাবে পালিত হচ্ছে সাতদিনের কর্মসূচি। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জসহ দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। […]

বিজিবির পৃথক অভিযানে ৮টি ভারতীয় গরু ও ২টি মহিষ জব্দ

বিজিবির পৃথক অভিযানে ৮টি ভারতীয় গরু ও ২টি মহিষ জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় ৮টি গরু ও ২টি মহিষ জব্দ করেছে বিজিবি। গত বুধবার সকাল ৮টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে গরু ও মহিষগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে। বিজিবি আরো জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ […]

বেগম খালেদা জিয়ার মৃত্যু : গায়েবানা জানাজায় অঝোরে কাঁদলেন হারুনসহ মুসল্লিরা

বেগম খালেদা জিয়ার মৃত্যু : গায়েবানা জানাজায় অঝোরে কাঁদলেন হারুনসহ মুসল্লিরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবারও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলাশহরের ফকিরপাড়া নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বিকেলে পৌর পার্ক এবং গোমস্তাপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ফকিরপাড়া নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় অংশ নিয়ে বক্তব্য দেয়ার […]

শিবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন ও চকোপ্লাস সিরাপ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সীমান্ত পিলার ১৮০/১-এস হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের ভেতরে বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা গ্রামে এ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। তবে এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]

নাচোলে র‌্যাবের অভিযানে ১৬টি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড তাজা অ্যামুনিশন উদ্ধার

নাচোলে র‌্যাবের অভিযানে ১৬টি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড তাজা অ্যামুনিশন উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৬টি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড তাজা অ্যামুনিশন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। গত বুধবার রাতে উপজেলার নেজামপুর ইউনিয়নের বহরল ইলা মিত্র গেট সংলগ্ন একটি দিঘীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— লোহার […]

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকে শতভাগ ও মাধ্যমিকে চাহিদার কাছাকাছি বই বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকে শতভাগ ও মাধ্যমিকে চাহিদার কাছাকাছি বই বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিকের শতভাগ বই বিতরণ করা হয়েছে এবং মাধ্যমিকের চাহিদার তুলনায় অষ্টম শ্রেণীর কিছু বই বাকি আছে। বৃহস্পতিবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। সকালে জেলাশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, […]

খালেদা জিয়ার মৃত্যু : চাঁপাইনবাবগঞ্জে শোক সভা ও দোয়া মহফিল

খালেদা জিয়ার মৃত্যু : চাঁপাইনবাবগঞ্জে শোক সভা ও দোয়া মহফিল ইউনিয়নগুলোয় গায়েবানা জানাজা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পক্ষ থেকে সাত দিনের শোক পালিত হচ্ছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পক্ষ থেকে শোকসভা, কোরআনখানি, দোয়া মাহফিল ও ইউনিয়নে ইউনিয়নে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে […]

চাঁপাইনবাবগঞ্জে শোকের ছায়া বিএনপির কোরআনখানি

চাঁপাইনবাবগঞ্জে শোকের ছায়া বিএনপির কোরআনখানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। দলটির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শোকাতুর হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে শোকের মাতম। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর […]